রামেকে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। ফাইল ফটো।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাসপাতালে ৪০ শিশুর মৃত্যু হলো। এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি আছে ১২৫ শিশু।
রবিবার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা গেছে দুই শিশু। এই ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৪ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৩৬ জন রোগী। বর্তমানে রামেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১২৫ শিশু ভর্তি আছে।
তিনি বলেন, “আইসিইউ বেডের চাপ কমাতে সাময়িকভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ১০টি শয্যা ব্যবহার করা হবে। হাম উপসর্গ নিয়ে থাকা সব রোগীকে সেখানে নিয়ে যাওয়া হবে। রামেক হাসপাতালের ১২টি শয্যা হাম উপসর্গ রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছে। এছাড়াও রোগীদের জন্য আলাদা আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। রোগীর চাপ বাড়তে থাকলে আইসোলেশন বাড়ানো হবে।”
ঢাকা/মাহী/মাসুদ
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের