রাজশাহীতে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ২২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে বুধবার (১ এপ্রিল) সকাল ৮টার মধ্যে এ রোগী মারা যান। বুধবার (১ এপ্রিল) দুপুরে ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস।
তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে হাম উপসর্গ নিয়ে ছাড়পত্র পেয়েছে ১৪ জন রোগী। হাসপাতালে এখন পর্যন্ত ১১৭ জন রোগী ভর্তি আছে।
এর আগে, মঙ্গলবার (৩১ মার্চ) হাম উপসর্গে নিয়ে দুই শিশু মারা যান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই হাসপাতাল থেকে শিশুদের নমুনা নিয়ে পরীক্ষা করছে। এতে এখন পর্যন্ত ৩৫ শিশুর হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ হিসেবে শিশুদের শরীরে র্যাস, জ্বর, শ্বাসকষ্ট ও চোখের ইনফেকশন দেখা যাচ্ছে।
ঢাকা/মাহী/মাসুদ
স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, রবিবার থেকে হামের টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী