ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:০৯, ১ এপ্রিল ২০২৬
মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। ইহুদিবিরোধী মন্তব্য এবং অ্যাডলফ হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ হিসেবে আখ্যা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে।

আজহারির অস্ট্রেলিয়ার ভিসা মঙ্গলবার বাতিল করা হয়েছে। বর্তমানে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

আজহারি‘লিগ্যাসি অব ফেইথ’ শিরোনামের একটি ধারাবাহিক বক্তৃতা অনুষ্ঠানে অংশ নিতেঅস্ট্রেলিয়া সফরে যান। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তব্য দেওয়ার কথা ছিল।

অস্ট্রেলিয়ার লিবারেল দলের সিনেটর জোনাথন ডুনিয়াম বলেন, বিভিন্ন কমিউনিটি সংগঠন আগেই সরকারের কাছে আজহারীর সফর নিয়ে উদ্বেগ জানিয়েছিল। তার মতে, আজহারির অতীত বক্তব্যে ঘৃণা ও বিভাজন ছড়ানোর প্রবণতা রয়েছে।

বুধবার সিনেটে তিনি বলেন, “আমি জানি, মন্ত্রী নিজেসহ বেশ কয়েকজন সংসদ সদস্য ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ’-সহ বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে বার্তা পেয়েছেন।”

এর আগে যুক্তরাজ্যেও আজহারির ভিসা বাতিল করা হয়েছিল। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংগঠন তাই সতর্ক করে বলেছে, তার বক্তব্য ধর্মীয় উত্তেজনা বাড়াতে পারে এবং চরমপন্থী মতাদর্শকে উসকে দিতে পারে। এরপরই তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া সরকার।

ডেইলি মেইল জানিয়েছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারি ইহুদিদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরেন এবং হলোকাস্ট নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এছাড়া, তিনি ইহুদিদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়