ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ১ এপ্রিল ২০২৬  
সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা

নিহত আফছার সরদারের স্বজনদের আহাজাজি।

পাবনার সাঁথিয়ায় আফছার সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। 

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

নিহত আফছার সরদার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজি সরদারের ছেলে। তিনি দিনমজুরী তরে জীবিকা নির্বাহ করতেন।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে অফছার সরদারের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসেন। তারা তাকে হাত-পা বাঁধা এবং শরীরের বিভিন্ন অংশ ধারালো অস্ত্র দিয়ে কোপানো অবস্থায় দেখতে পান। এলাকাবাসী আফসার সরদারকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহত আফছারের মা আবেদা খাতুন বলেন, “আমার ছেলে সহজ সরল ছিল। সে কাজ ছাড়া কিছুই বুঝতো না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই।” 

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বলেন, “পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডট ঘটতে পারে এমনটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।” 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়