রাহুলের মৃত্যু: মামলা করতে দেরি করার কারণ জানালেন প্রিয়াঙ্কা
রাহুল ব্যানার্জি, প্রিয়াঙ্কা সরকার
গত ২৯ এপ্রিল মারা যান ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার অকস্মাৎ মৃত্যুতে হতভম্ভ তার পরিবার, ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা। তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে কলকাতার রিজেন্ট পার্ক থানায় একটি মামলা হয়েছে। গতকাল মধ্যরাতে ওড়িশার তালসারি মেরিন থানায় দ্বিতীয় মামলা দায়ের করলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ও আর্টিস্ট ফোরামের সদস্যরা।
অভিযোগ দায়ের করতে এতটা বিলম্ব কেন হলো—এই প্রশ্ন বার বার সামনে এসেছে। আর এই প্রশ্নের উত্তর প্রিয়াঙ্কা মামলার নথিতে ব্যাখ্যা করেছেন।
এ বিষয়ে প্রিয়াঙ্কা সরকার বলেছেন, “আমি আমার স্বামীকে হারিয়েছি। মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি। মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছি। কারণ আমি ভাবতেই পারিনি সত্যি সেই মানুষটাকে হারিয়ে ফেলেছি, যে আমাকে সারা জীবন দিশা দেখিয়েছেন। যার ফলে আমার এই অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে।”
রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত এবং বিচার চেয়ে গতকাল রিজেন্ট পার্ক থানায় প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কলকাতার আর্টিস্ট ফোরাম। সংগঠনটির দাবি, রাহুলের অকালমৃত্যুর দায় প্রযোজনা সংস্থারই। কলকাতায় তিনটি ধারায় মামলা করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ষড়যন্ত্র ৬১ (২), অনিচ্ছাকৃত খুন ১০৬ (১), অপরাধ সংগঠিত হয়েছে জেনেও সে সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেওয়া ২৪০।
বলে রাখা ভালো, ধারাবাহিক নাটকের আউটডোর শুটিংয়ে দিন-দুয়েকের জন্য তালসারি গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেখানে শুটিং চলাকালীন দুর্ঘটনা ঘটে। সমুদ্রের পাড়ে শুটিং করতে গিয়ে হঠাৎ জলে পড়ে যান—রাহুল ও শ্বেতা মিশ্রা। নায়িকাকে উদ্ধার করা সম্ভব হলেও, খুঁজে পাওয়া যায়নি রাহুলকে, জলে তলিয়ে যান অভিনেতা। বেশ কিছুটা সময় পরে অভিনেতাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত ৩০ মার্চ বিকাল সাড়ে ৫টার কিছু পরে কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
ঢাকা/শান্ত
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের