ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৮

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১ এপ্রিল ২০২৬  
শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৮

ঢাকার শ্যামপুরে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। 

বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

দগ্ধরা হলেন— মো. হিরা (৩৫), মো. মানিক (৪৫), মো. রাজীব আলী (২৯), মো. আরশাদ (৪৫), মো. খলিলুর রহমান (৫৬), মো. লিটন (৩২), মো. মতিউর রহমান (২২) এবং মো. ইউসুফ (২০)।

বেলা ১১টার দিকে আহতদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান এ তথ্য জানান। 

তিনি বলেন, “আহতদের মধ্যে মানিকের শরীরের ৪০ শতাংশ এবং হিরার ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া আরশাদের ১১ শতাংশ, মতিউরের ১০ শতাংশ, খলিলুরের ৯ শতাংশ, লিটনের ৭ শতাংশ, ইউসুফের ৫ শতাংশ এবং রাজীবের ৪ শতাংশ দগ্ধ হয়েছে।”

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়