ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হামের লক্ষণ নিয়ে মমেকে আরো ২৬ শিশু ভর্তি

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২ এপ্রিল ২০২৬  
হামের লক্ষণ নিয়ে মমেকে আরো ২৬ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন শিশু।

হামের লক্ষ্মণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরো ২৬ জন শিশু ভর্তি হয়েছে। 

বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত শিশুদের ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে মোট ৭৯ জন শিশু চিকিৎসা নিচ্ছে।

আরো পড়ুন:

চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশি বা সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, চোখ ও মস্তিষ্কে প্রদাহসহ নানা জটিলতা দেখা দিচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭ মার্চ থেকে ২ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৭২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়। এরমধ্যে ৫ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তাদের জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণ ছিল। হাম সংক্রমণরোধে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হাম ডেডিকেটেড ইউনিটের ফোকাল পার্সন ডা. গোলাম মাওলা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে।

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়