ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রযোজক মোহাম্মদ আব্দুল আলিম মারা গেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২ এপ্রিল ২০২৬  
প্রযোজক মোহাম্মদ আব্দুল আলিম মারা গেছেন

মোহাম্মদ আব্দুল আলিম

বাংলা চলচ্চিত্রাঙ্গনের পরিচিত মুখ, প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক মোহাম্মদ আব্দুল আলিম মারা গেছেন। বুধবার দিবাগত রাত (২ এপ্রিল) ১২টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র শিল্পের সঙ্গে সম্পৃক্ত আলিম তার কর্মজীবনে বহু জনপ্রিয় ও স্মরণীয় চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তার হাত ধরেই নির্মিত হয়েছে এমন কিছু কাজ, যা দর্শকপ্রিয়তার পাশাপাশি শিল্পমানেও সমাদৃত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে তাদের বেশ কিছু প্রেক্ষাগৃহ রয়েছে। 

আরো পড়ুন:

চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক হিসেবে আলিম ছিলেন নির্ভরযোগ্য এবং সম্মানিত নাম। তাদের একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানসহ দেশের জনপ্রিয় শিল্পীরা অভিনয় করেন।

কর্মজীবনের বাইরে ব্যক্তিজীবনেও ছিলেন অত্যন্ত সজ্জন, বিনয়ী ও অতিথিপরায়ণ একজন মানুষ। সহকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীদের কাছে তার এই মানবিক গুণাবলই তাকে বিশেষভাবে প্রিয় করে তুলেছে। 

ব্যক্তিগত জীবনে তিনি প্রযোজক আরিফুর রহমান টিটু, ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি ও প্রযোজক নেতা আতিকুর রহমান লিটন, নাদিম ও লাভলুর পিতা। 

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়