ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ৮ এপ্রিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২ এপ্রিল ২০২৬  
শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ৮ এপ্রিল

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ এপ্রিল বিকেল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আলোচ্য সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে কোম্পানিটি।

সভায় বিদায়ী হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৭ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ হাজার ১ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৩৫১টি। সর্বশেষ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ২৪.২৫ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৪.৫৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩২.৬৭ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়