আগাম ক্ষমা চেয়ে আলোচনায় হাদির ভাই
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে আগাম ‘ক্ষমা চেয়ে’ ফের আলোচনায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর হাদি।
মঙ্গলবার (৩১ মার্চ) ফেসবুকে পোস্টে তিনি ইনকিলাব মঞ্চের সদস্যদের উদ্দেশে আগাম ক্ষমা চান।
পোস্টে তিনি লেখেন, “ইনকিলাব মঞ্চের ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভাই ওসমান হাদি হত্যার আগে এবং পরে তার সাথে ঠিক কী ঘটেছিল, এ নিয়ে আমি বিস্তারিত লিখব। অনেক লেখা ভাইদের বিরুদ্ধে যাবে এ জন্য আমাকে মাফ করবেন।”
গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
ঢাকা/রায়হান/রাসেল
চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী