চকরিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চিরিঙ্গি ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) ও চিরিঙ্গি ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুরিফা জান্নাত (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।
স্বজনদের বরাতে চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, “দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে শিশুদের সঙ্গে খেলছিল দুই বোন। সেই সময় অসাবধানতাবশত দুই শিশু পুকুরে পড়ে যায়। পরে পুকুরে ভাসতে দেখে স্বজনেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”
ঢাকা/তারেকুর/রাজীব
চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী