ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গণভোটের রায় বাতিলের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ১ এপ্রিল ২০২৬  
গণভোটের রায় বাতিলের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

গণভোটের রায় বাতিলের অভিযোগের প্রতিবাদ এবং দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বুধবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক এস এম সুইট, ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি জুনায়েদ খান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাতসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, “ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে বিপুলসংখ্যক মানুষ ‘হ্যাঁ’ পক্ষে রায় দিয়েছেন।” কিন্তু, পরবর্তীতে সরকার গঠনের পর সেই রায়ের প্রতিফলন না দেখে তারা উদ্বেগ প্রকাশ করেন। তাদের প্রশ্ন কোন সংবিধানের ভিত্তিতে সাম্প্রতিক আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তন সংঘটিত হয়েছে।

নেতারা আরো বলেন, “জনগণের প্রত্যাশা উপেক্ষা না করে গণভোটের রায়ের বাস্তবায়ন করতে হবে এবং দ্রুত সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে।” তাদের দাবি, এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হোক যেখানে ভবিষ্যতে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বারবার রাজপথে নামতে না হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখা আহ্বায়ক এস এম সুইট বলেন, “সংবিধানের দোহাই দিয়ে জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা ও সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে।”

তিনি প্রশ্ন তোলেন, “একটি সংবিধান যদি বারবার সংশোধনের প্রয়োজন হয়, তবে সেটি কতটা সময়োপযোগী।” তিনি মনে করছেন, বিদ্যমান সংবিধান মুক্তিকামী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, “ক্ষমতার বাইরে থাকলে রাজনৈতিক দলগুলো সংবিধান পরিবর্তনের কথা বললেও ক্ষমতায় এলে তারা আগের অবস্থান থেকে সরে আসে, যা জনগণের সঙ্গে প্রতিশ্রুতির অসামঞ্জস্য তৈরি করে।”

ঢাকা/তানিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়