ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের ইস্পাত কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:২৪, ১ এপ্রিল ২০২৬
ইরানের ইস্পাত কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষতি

মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান

ইরানের মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইস্পাত কারখানাগুলোতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় উৎপাদন ইউনিট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১ এপ্রিল) ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও আল অ্যারাবিয়া ইংলিশ। 

ইরানের অন্যতম বৃহত্তম মোবারাকেহ স্টিল কোম্পানির একটি বিবৃতির বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ফারস নিউজ জানায়, “প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে যে, আজ বুধবার ইসফাহান প্রদেশের এই প্রধান কমপ্লেক্সে বিশাল হামলা চালানো হয়েছে, যার ফলে উৎপাদন ইউনিটগুলোর ব্যাপক ক্ষতি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে।”

আরো পড়ুন:

প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চাহারমহাল ও বাখতিয়ারি প্রদেশে অবস্থিত এই কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান সেফিদ দাস্ত স্টিল-ও ‘ক্ষয়ক্ষতি ও লোকসানের শিকার হয়েছে’।

এর আগে গত শুক্রবারও ইসফাহানের এই মোবারাকেহ স্টিল কারখানা ও দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান স্টিল কারখানায় হামলা চালানো হয়। মোবারাকেহ স্টিল কোম্পানির বিবৃতি অনুযায়ী, সর্বশেষ হামলায় উৎপাদন ইউনিটের অপূরণীয় ক্ষতি হয়েছে।

আল জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদীর মতে, এটি ইরানের রপ্তানি খাত এবং ইস্পাত শিল্পের ওপর নির্ভরশীল অন্যান্য শিল্প খাতের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আল অ্যারাবিয়া ইংলিশের তথ্যানুযায়ী, ইস্পাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা শিল্প ও সামরিক উৎপাদনের (যেমন: ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং জাহাজ) জন্য অপরিহার্য। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনী ইরানজুড়ে বিভিন্ন সরকারি ও সামরিক স্থাপনার হামলা চালাচ্ছে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্যমতে, স্কুল ও হাসপাতালসহ ৯২ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

আজ বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বিবৃতিতে জানায়, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করার পর থেকে মার্কিন বাহিনী এ পর্যন্ত ১২ হাজারেরও বেশিবার যুদ্ধবিমান উড়িয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়