মেহেরপুরে মজুতকৃত ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ
মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল দক্ষিণ শালিকায় ফারাবী ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবু সুফিয়ানকে আটক করে পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘‘গ্রামের একটি দোকানের গোডাউনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোডাউন থেকে ২৬টি ব্যারেলে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে মজুতকৃত তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন আবু সুফিয়ান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’
গত কয়েকদিন মেহেরপুরের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা পুলিশ ও প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ঢাকা/ফারুক//
চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী