গোপালগঞ্জে রেস্টুরেন্টে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেপ্তার
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাকিব মোল্লা।
গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্ট কর্মচারী রাকিব মোল্লাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পলাতক রয়েছে রেস্টুরেন্ট মালিক মজনু মোল্লা।
আজ বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার গোপালপুর কুটুম বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে রাকিব মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাকিব উপজেলার পোনা গ্রামের হিরু মোল্লার ছেলে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাকিব এবং ভুক্তভোগী নারী উভয়ই কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী। রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। রাজি না হওয়ায় সুযোগ খুঁজতে থাকে সে। এক পর্যায় গত ১৪ মার্চ রুম পরিষ্কার করার কথা বলে কৌশলে ওই নারীকে হোটেলের একটি নির্জন কক্ষে নিয়ে যায় রাকিব। সেখানে হোটেলের মালিক মজনু মোল্যার সহযোগিতায় রাকিব তাকে ধর্ষণ করে।
গত ২৫ মার্চ ভুক্তভোগী হোটেল মালিক ও রাকিব মোল্যাকে আসামি করে আদালতে মামলা করে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।
ঢাকা/বাদল//
চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী