ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুদ্ধ-আলোচনা-যুদ্ধবিরতির ‘দুষ্টচক্র’ সহ্য করবে না ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ২ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:৫৩, ২ এপ্রিল ২০২৬
যুদ্ধ-আলোচনা-যুদ্ধবিরতির ‘দুষ্টচক্র’ সহ্য করবে না ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আল্টিমেটামের কড় জবাব দিয়েছে ইরান। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চুক্তিতে না এলে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রে হামলার যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে তারা আর এই ‘দুষ্টচক্র’ সহ্য করবে না। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, “আমরা যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তির এই দুষ্টচক্র আর সহ্য করব না।” বাঘাই এই সংঘাতকে কেবল ইরানের জন্য নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন।

আরো পড়ুন:

বাঘাই আরও জানান, যতক্ষণ পর্যন্ত মার্কিন-ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে, ততক্ষণ ইরান পাল্টা লড়াই চালিয়ে যাবে। একইসঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন যে, তেহরান তার উপসাগরীয় প্রতিবেশীদের শত্রু মনে করে না।

তিনি বলেন, “আমরা বারবার বলেছি যে, আমরা আমাদের সব প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর। সমস্যা হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাতে এই দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করছে।”

ইরানের পক্ষ থেকে এই পরিস্থিতিকে একটি ‘অন্যায় যুদ্ধ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, এই যুদ্ধ ইরানি জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং আত্মরক্ষার্থে জোরালোভাবে লড়াই করা ছাড়া তেহরানের সামনে আর কোনো বিকল্প নেই।

ট্রাম্প তিন সপ্তাহের সময়সীমা ঘোষণা করার পরপরই তেহরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়