ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুকুর খননের সময় মিলল মর্টারশেল, নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২ এপ্রিল ২০২৬  
পুকুর খননের সময় মিলল মর্টারশেল, নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রাম থেকে উদ্ধার হওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বড় হরণ গ্রামের নোয়াগাঁও কবরস্থানের পার্শ্ববর্তী পুকুর পাড়ে এটি নিষ্ক্রিয় করা হয়।

এর আগে, গত রবিবার এই গ্রামের ভাষা সৈনিক ফরিদ উদ্দিন আহমেদের বাড়িতে পুকুর খননের কাজ করার সময় মর্টারেশেলটি উদ্ধার করা হয়। গত চারদিন মর্টারশেলটি পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে রেখেছিল।

বোম ডিস্পোজাল ইউনিটের পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার বলেন, “খবর পেয়ে চার সদ্যস্যর একটি দল মর্টারশেলটি সতর্কতার সঙ্গে নিষ্ক্রিয় করে। ধারণা করা হচ্ছে, স্বাধীনতা যুদ্ধের সময় এটি ছোঁড়া হয়েছিল। কোনো কারণে অবিস্ফোরিত থেকে যায়। সব ধরনের নিরাপত্তা নির্দেশনা মেনে মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হয়।”

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, “মর্টারশেল পাওয়ার পর থেকে পুলিশ এটিকে নিরাপত্তার বেষ্টনীতে রেখেছিল। পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট এসে এটিকে নিষ্ক্রিয় করে।”

ঢাকা/পলাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়