ত্রিশালে সড়কের পাশে পড়েছিল শিশুর মরদেহ, পলাতক বাবা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ময়মনসিংহের ত্রিশালে লাবিব (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকার সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে নিহতের বাবা সোহাগ মিয়া পলাতক।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত লাবিবের বাবা সোহাগ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি একাধিক বিয়ে করেছেন এবং নিহত শিশুর মা লামিয়া তার তৃতীয় স্ত্রী। পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে লামিয়া তার সন্তান লাবিবকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
বুধবার বিকেল ৩টার দিকে সোহাগ লাবিবকে নানা বাড়ি থেকে নিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও শিশুটি ফিরে না আসায় পরিবারের লোকজন লাবিকে খুঁজতে শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নানার বাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে ইলিয়াস নামে এক ব্যক্তির বাড়ির পাশে লাবিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, “শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাবা সোহাগ পলাতক। এটি হত্যাকাণ্ড। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/মিলন/মাসুদ
৬ থেকে ৫৯ মাসের সব শিশু পাবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী