ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অর্থনীতিতে অবদান রাখবে ভিক্ষুকরাও: এমপি বাবুল

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ৪ এপ্রিল ২০২৬  
অর্থনীতিতে অবদান রাখবে ভিক্ষুকরাও: এমপি বাবুল

লালমনিরহাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন

লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, ভিক্ষুকরাও একদিন উদ্যোক্তা হবে এবং দেশের অর্থনীতিতে তারাও ব্যাপক অবদান রাখবে। আমাদের সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে। 

শনিবার (৪ এপ্রিল) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, “ভিক্ষাবৃত্তি একটি অভিশাপ। বর্তমান সরকার ভিক্ষাবৃত্তি পেশাকে নির্মূল করতে ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। তাদেরকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে দক্ষকর্মী তথা উদ্যোক্তা করতে চাই। একদিন তারাও দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। আমাদের সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। বিগত সরকার ভিক্ষুক পুনর্বাসনের নামে কি করেছে তা দেশের মানুষ জানে। আমরা তা বলতে চাই না, দেশের মানুষ এসব মূল্যায়ন করবে।”

এমপি রোকন উদ্দিন বাবুল আরও বলেন, “প্রথম পর্যায়ে লালমনিরহাটের প্রতিটি উপজেলায় দুই লাখ করে টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ভিক্ষুকদেরকে ৫০ হাজার টাকা মূল্যের দোকানঘর মালামাল কিনে দিয়েছি। এরা ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন ব্যবসা করে তাদের পরিবার সচল রাখবেন। আজকে যে যাত্রা শুরু হলো তা পর্যাক্রমে সফল করে গোটা দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে।” 

ভিক্ষুকদের এসব দোকান ও ব্যবসার পসরা হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেবুজ্জামান প্রামানিক, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম অপু প্রমুখ। 

ঢাকা/সিপন/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়