ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার ১

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ২ এপ্রিল ২০২৬  
পঞ্চগড়ে বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার ১

উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তি।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় তারা সুজন মহন্ত (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে তারা।

বুধবার বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে মূর্তিটি উদ্ধার হয়।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য জানান।

আটক সুজন মহন্ত দেবীগঞ্জ উপজেলার খগেরহাট (বিনয়পুর) এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, অভিযানে ২৯ কেজি ওজনের ৩১ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৩ ইঞ্চি প্রস্থের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮৭ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তিকে করা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত এই প্রত্নবস্তুটি পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য সংরক্ষণ করে রেখেছিলেন তিনি।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা শেষে গ্রেপ্তারকৃতকে জব্দকৃত আলামতসহ দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/নাঈম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়