ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টেকনাফে পাচারের জন্য জড়ো করা ১৩ জনকে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১ এপ্রিল ২০২৬  
টেকনাফে পাচারের জন্য জড়ো করা ১৩ জনকে উদ্ধার

মানবপাচারকারী চক্রের হাত থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা।

কক্সবাজারের টেকনাফে পাচারের জন্য জড়ো করা নারী-পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে র‌্যাব।

সংস্থাটির দাবি, উদ্ধার হওয়া নারী-পুরুষদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল পাচারকারীদের।

আরো পড়ুন:

বুধবার (১ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ.ম ফারুক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

তিনি জানান, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে মানব পাচারকারী চক্র কয়েকজন নারী ও পুরুষকে জড়ো করেছে বলে গোপন মাধ্যমে খবর আসে। সোমবার (৩০ মার্চ) মধ্যরাত দেড়টার দিকে ওই বাড়িতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে জড়ো করা নারী-পুরুষদের   উদ্ধার করে। উদ্ধার হওয়াদের মধ্যে ছয়জন বাংলাদেশি। অন্য ১৩ জন রোহিঙ্গা। রোহিঙ্গাদের মধ্যে চারজন পুরুষ এবং তিনজন নারী। 

র‌্যাবের এই কর্মকর্তা জানান, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়