ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ৫ এপ্রিল ২০২৬  
কক্সবাজারে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

উদ্ধার হওয়া ইয়াবা।

কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ.ম. ফারুক এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

তিনি জানান, শনিবার টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে বড় মাদকের চালান সমিতিপাড়ায় এনে মজুত করা হয়েছে বলে খবর আসে। এরই প্রেক্ষিতে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নবাব মিয়া নামে এক ব্যক্তির বাড়ির রান্নাঘরের কোণ থেকে প্লাস্টিকের বস্তায় লুকানো ৩০০টি নীল জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেট থেকে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ হয়।

তিনি জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যান। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়