ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৩০ মার্চ ২০২৬  
সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ জালনোটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জালনোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদর দপ্তরের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকুর রহমান মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

গ্রেপ্তাররা হলেন রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০) এবং একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে আবুল হাসান (২৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৯ মার্চ) দুপুরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রবিউল ইসলাম ও আবুল হাসানকে ৫১ হাজার টাকার জালনোটসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে, একই থানার ধোপাকান্দি গ্রামের পলাতক আসামি হাকিম সেখের ভাড়া বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

জিজ্ঞাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে জেলা ও আশপাশের বিভিন্ন এলাকায় জালনোট ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছেন। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।

ঢাকা/রাসেল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়