ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রামেক হাসপাতালে বাড়ল শিশুদের আইসিইউ শয্যা

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ২ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৫৬, ২ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে বাড়ল শিশুদের আইসিইউ শয্যা

ফাইল ফটো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশু আইসিইউতে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে শিশু আইসিইউতে মোট বেডসংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। এর মধ্যে ১২টি বেড হামে আক্রান্ত শিশুদের জন্য এবং বাকি ছয়টি বেড অন্যান্য শিশু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে।

এদিকে, মঙ্গলবার ও বুধবার (১ এপ্রিল) হাম উপসর্গ নিয়ে তিন শিশু মারা গেছে এই হাসপাতালে। বুধবার সকাল পর্যন্ত হাসপাতালটিতে ১১৭ জন শিশু ভর্তি ছিল। আইসিইউ শয্যার অপেক্ষায় ছিল ৫৬ জন শিশু।

আরো পড়ুন:

আরো পড়ুন: রাজশাহীতে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শিশু আইসিইউর সক্ষমতা বাড়াতে জেরিয়াট্রিক আইসিইউ থেকে ছয়টি বেড যুক্ত করা হয়েছে। ফলে শিশু আইসিইউতে মোট বেডসংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। এর মধ্যে ১২টি বেড হামে আক্রান্ত শিশুদের জন্য এবং  ছয়টি বেড অন্যান্য শিশু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে।

তিনি জানান, আইসিইউর ওপর চাপ কমাতে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সাময়িকভাবে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে ১০টি বেড ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে রামেক হাসপাতালের আইসিইউ থেকে এক শিশু রোগীকে (নন-মিজেলস) সেখানে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে আরো রোগী স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

ডা. শংকর কে বিশ্বাস জানিয়েছেন, স্থানান্তরিত রোগীদের চিকিৎসাসেবা রামেকের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্টাফদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ ক্ষেত্রে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দেবে।

ঢাকা/মাহী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়