ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চরমোনাই মাহফিলে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২ এপ্রিল ২০২৬  
চরমোনাই মাহফিলে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে চরমোনাই মাহফিলে অংশ নিয়েছে এনসিপির প্রতিনিধি দল।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল চরমোনাই মাহফিলে অংশ নিতে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ফজরের নামাজের পর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর বয়ানে বসেন এনসিপির নেতারা। বয়ান শেষে সংক্ষিপ্ত ঘরোয়া মতবিনিময়ে অংশ নেন তারা। 

আরো পড়ুন:

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক মো. কে এম শরীয়তুল্লাহ রাইজিংবিডি ডটকমকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, আজ বৃহস্পতিবার ভোরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল চরমোনাই এসেছে। ফজর নামাজের পর তারা চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। এসময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের ও জাতীয় ছাত্রশক্তি নেতা যোবায়ের হোসেন।

মো. কে এম শরীয়তুল্লাহ জানান, এনসিপি নেতারা আজ সারাদিন চরমোনাইতে অবস্থান করবেন। বাদ জোহর চরমোনাই মাহফিলের স্টেজে বক্তব্য রাখার কথা রয়েছে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। 

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়