ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াতকে যারা ইসলামী দল বলে, তারা বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:০৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতকে যারা ইসলামী দল বলে, তারা বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “আমরা নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছি। জামায়াতসহ অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি, শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামায়াত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি। এরপরও যদি কেউ জামায়াতকে ইসলামি দল বলে, তারা বোকার স্বর্গে বাস করে।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

চরমোনাই পীর বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা ঘোষণা দিয়েছিলাম, ইসলামের পক্ষে একটি বাক্স দেব। এই লক্ষ্য, উদ্দেশ্য সামনে নিয়ে আমরা যখন কাজ করেছিলাম; অনেক ইসলামি দল আমাদের সঙ্গে সমঝোতায় ছিল। চলার পথে জামায়াত এসে ঢুকল, তার সঙ্গে আরো কিছু দল আসল। যখন সারা দেশের মানুষ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাড়া দিল; তখন দেশপ্রেম, ইসলাম প্রেমের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে ছোবল দিল।”

রেজাউল করীম বলেন, “গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছে, তাদের সময়েই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বিদেশে বেগমপাড়া গড়ে উঠেছে।”

তিনি আরো বলেন, “এই দেশ আলেম-ওলামাদের দেশ। এই পবিত্র জমিনে ইসলাম থাকবে না, তা হতে পারে না।”

ঢাকা/অলোক/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়