খসে পড়ল হাসপাতালের পলেস্তারা, অল্পের জন্য রাক্ষা পেলেন বাবা-মেয়ে
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মঙ্গলবার সকালে খসে পড়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের ছাদের পলেস্তারা।
কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাবা ও তার মেয়ে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বামনের হাট এলাকার আইরিন বেগম নামের এক রোগীকে দেখতে হাসপাতালে আসেন তার স্বামী ও শিশু মেয়ে। তারা দ্বিতীয় তলায় উঠামাত্র হঠাৎ করেই ছাদের পলেস্তারা খসে পড়ে। অল্পের জন্য বাবা ও তার মেয়ে রক্ষা পান।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির প্রায় সব কক্ষই জরাজীর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. তানজিরুল ইসলাম জানান, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ করা না হলে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ঢাকা/বাদশাহ/মাসুদ
জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, যৌথ বাহিনীর অভিযান