রামেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা থেকে থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩২ শিশু।
ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার রোগীর বেশি। হাম সন্দেহে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় ৭০ শতাংশ চাঁপাইনবাবগঞ্জ জেলার। আর পাবনার ১২ শতাংশ। হাসপাতালে হাম সন্দেহে মোট সাতজন প্রাপ্তবয়স্ক রোগী ভর্তি হয়েছেন। উপসর্গ একই রকম ছিল। তাদের মধ্যে ছয়জনই চিকিৎসায় সুস্থ হয়েছেন। একজন চিকিৎসাধীন।
ঢাকা/মাহী/মাসুদ
ট্রাম্পকে অপসারণে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি