বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
আপনার যদি স্নাতক (undergraduate) ডিগ্রি থাকে এবং যুক্তরাজ্যে পড়াশোনা চালিয়ে যেতে চান, তাহলে GREAT স্কলারশিপ আপনার জন্য হতে পারে দারুণ একটা সুযোগ।
২০২৬–২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৭টি পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ দেওয়া হবে। প্রতিটি স্কলারশিপে এক বছরের কোর্সের টিউশন ফি বাবদ কমপক্ষে £১০,০০০ সহায়তা পাওয়া যাবে।
এই স্কলারশিপগুলো যুক্তরাজ্য সরকারের GREAT Britain Campaign, ব্রিটিশ কাউন্সিল এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো যৌথভাবে দিয়ে থাকে।
শর্তাবলী (সংক্ষেপে)
• শুধু নির্দিষ্ট দেশের (যেমন বাংলাদেশ) নাগরিক ও বাসিন্দারা আবেদন করতে পারবে
• স্কলারশিপ শুধুমাত্র টিউশন ফি-এর জন্য ব্যবহার করা যাবে
• বিশ্ববিদ্যালয়গুলো ৩০ জুন ২০২৬-এর মধ্যে স্কলারশিপ প্রদান করবে
• আবেদন শেষ তারিখ বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা
একজন GREAT স্কলার হতে যা লাগবে
• বাংলাদেশি নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে
• স্নাতক ডিগ্রি থাকতে হবে
• পড়াশোনায় আগ্রহী ও যোগ্য হতে হবে
• সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা বা আগ্রহ থাকতে হবে
• ইংরেজি ও অন্যান্য একাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে
• ক্লাস, কার্যক্রম ও নেটওয়ার্কিংয়ে অংশ নিতে আগ্রহী হতে হবে
• ভবিষ্যতে নিজের দেশ উন্নয়নে অবদান রাখার ইচ্ছা থাকতে হবে
• ব্রিটিশ কাউন্সিলের সাথে যোগাযোগ রেখে স্কলারশিপের প্রতিনিধি হিসেবে কাজ করতে হবে
আবেদন করার নিয়ম
• বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখুন
• প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী আলাদা করে আবেদন করুন
• আবেদন শেষ তারিখ প্রতিষ্ঠানভেদে ভিন্ন
• নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয় নিজেই জানাবে
• ভর্তি হওয়ার পর স্কলারশিপের অর্থ দেওয়া হবে
যেসব বিশ্ববিদ্যালয়ে সুযোগ আছে
• Cranfield University
• Leeds Arts University
• The University of Manchester
• Ulster University
• University of East Anglia
• University of Glasgow
• University of Portsmouth
বিস্তারিত জানতে পারবেন নিচে দেওয়া লিঙ্কে
https://www.britishcouncil.org.bd/en/great-scholarships-bangladesh
ঢাকা/জান্নাত
ট্রাম্পকে অপসারণে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি