ঢাকা     সোমবার   ০৬ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন নিয়ে দুশ্চিন্তা নেই: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ৬ এপ্রিল ২০২৬  
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন নিয়ে দুশ্চিন্তা নেই: ইসি সচিব

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ।

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, এ দুই আসনের ভোট নিয়ে এখনো পর্যন্ত দুশ্চিন্তার মতো কোনো পরিস্থিতি নেই।

সোমবার (৬ এপ্রিল) আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

ইসি সচিব বলেন, আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থী মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন এবং আসন শূন্য হওয়ায় বগুড়া-৬-এ উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে।

ইসি সচিব বলেন, “সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রয়েছে। জাতীয় নির্বাচনের মতো নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন কমিশন।”

শেরপুর-৩ আসনে পোস্টাল ভোটসহ মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৯টি এবং বগুড়া-৬ আসনে রয়েছে ১৫১টি ভোটকেন্দ্র।

গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনসহ দুটি আসনে জয়ী হয়। এরমধ্যে তিনি ঢাকার আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। এতে এই আসন শূন্য ঘোষণা করা হয়। 
সংসদ নির্বাচনের পর ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হলেও চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের আদেশে স্থগিত রয়েছে।
 

ঢাকা/এমএসবি/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়