ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আগামী বাজেটে কর অব্যাহতি সুবিধা থাকবে না: এনবিআর চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৭ এপ্রিল ২০২৬  
আগামী বাজেটে কর অব্যাহতি সুবিধা থাকবে না: এনবিআর চেয়ারম্যান

এনবিআর ভবনে বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, আগামী বাজেটে নানা খাতের কর অব্যাহতি সুবিধা তুলে দেওয়া হবে। তাছাড়া ভ্যাট ও আমদানি শুল্কে ছাড় দেওয়ার সুযোগ থাকবে না। ৪ থেকে ৬ লাখ কোটি টাকার রাজস্ব আদায় দরকার। এই বিশাল রাজস্ব আদায়ের স্বার্থে এ সব কঠোর পদক্ষেপের বিকল্প নেই।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

আবদুর রহমান খান জানান, পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহনে সর্বোচ্চ ছাড় দেবে সরকার। টার্নওভার ট্যাক্স কমিয়ে আনার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে। কর ফাঁকির কারণে নানাক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। ভ্যাট রিফান্ড দেওয়ার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেড় বছর ধরে রিফান্ড দেওয়া হয়নি।

বাজেট প্রস্তাবনায় সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা জানান, জেট ফুয়েলের দাম বেড়েছে। আগাম কর এখন ১৭ শতাংশ। বিশ্বের কোথাও এত কর নেই। ভারত শুল্ক কমালেও দেশে উদ্যোগ নেই।

বাজেট প্রস্তাবনায় প্রথম পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএএমএ), বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে (প্যাসেঞ্জার ক্যারিয়ার) অ্যাসোসিয়েশন (বিআইডব্লিউপিসিএ), বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন (বিএমএএমএ), বাংলাদেশ শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ), এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি), বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ), বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড এজেন্টস অ্যাসোসিয়েশন (বিপিডিডিএএ), বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা), লঞ্চ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি) এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভিওএ)।
 

ঢাকা/নাজমুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়