ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ৮ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ৭ এপ্রিল ২০২৬  
চট্টগ্রামে ৮ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৩ 

গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি হেরোইন, ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে ৮ কেজি হেরোইন, ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে কর্ণফুলী থানাধীন পটিয়া ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেল ৩টায় চট্টগ্রাম নগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত জানান সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপরেশন) ফয়সাল আহমেদ।

আরো পড়ুন:

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কক্সবাজার থেকে একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ মাদক চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের আভিযানিক দল পটিয়া ক্রসিং এলাকায় অবস্থান নিয়ে হানিফ পরিবহনের একটি বাসকে থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বাসটি আটক করা হয়।

বাস থেকে সন্দেহভাজন তিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা গাড়িতে মাদক থাকার কথা স্বীকার করে। পরে বাসের পেছনের অংশে বডির নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮টি প্যাকেট থেকে ৮ কেজি হেরোইন এবং ৭০টি প্যাকেট থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের দাম ৮ কোটি টাকা এবং ইয়াবার দাম প্রায় ৩৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) এবং মুহাম্মদ রাশেল (৪৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার থেকে অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম হয়ে ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ বলেন, মাদক পাচার রোধে সিএমপি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
 

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়