খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমার আগেই আবারো খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
এর আগে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছিল, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র দ্বীপটিতে থাকা সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে তার দাবি মেনে নিতে অথবা বড় ধরনের হামলার মুখোমুখি হওয়ার যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তার কয়েক ঘণ্টা আগেই এই হামলা চালানো হয়।
মঙ্গলবার সকালে তিনি বলেছিলেন, ইরান যদি কোনো চুক্তিতে না আসে, তবে ‘আজ (মঙ্গলবার) রাতেই পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে।’ ট্রাম্প দ্বীপটিতে থাকা গুরুত্বপূর্ণ তেল পরিকাঠামো দখল করতে স্থলবাহিনী মোতায়েনের হুমকি দিয়েছেন।
ঢাকা/শাহেদ
বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ, ৩ মাসের মধ্যে নির্বাচন, অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল