বাসসের নতুন এমডি কামাল উদ্দিন সবুজ
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন সবুজ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
ফেনী শহরের ডাক্তারপাড়ায় জন্মগ্রহণ করেন কামাল উদ্দিন সবুজ। তার পৈতৃক নিবাস ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। মা মরহুমা জেবুন্নাহার ও বাবা মরহুম সুলতান আহমেদ মজুমদারের বড় সন্তান তিনি।
কামাল উদ্দিন সবুজ ১৯৮৫ সালে ইংরেজি পত্রিকা ডেইলি নিউজে সাংবাদিকতা শুরু করেন রিপোর্টার হিসেবে। সেখানে তিন বছর কাজ করার পর ১৯৮৮ সালে তিনি যোগ দেন দেশের প্রথম ইংরেজি নিউজ এজেন্সি ইউএনবিতে। সেখানে প্রায় সাড়ে ৩ বছর কাজ করার পর ১৯৯১ সালে তিনি কাজ শুরু করেন বাসসে।
সর্বশেষ তিনি ছিলেন জ্যেষ্ঠ বার্তা সম্পাদক। এ বছরের জানুয়ারিতে তিনি দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কামাল উদ্দিন সবুজ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
ঢাকা/এসবি
বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ, ৩ মাসের মধ্যে নির্বাচন, অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল