ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ৭ এপ্রিল ২০২৬  
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক সীমান্তে ভারতের অভ্যন্তরে মো. সোহাগ আলী (২৫) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। 

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর রাত সাড়ে ৪টার দিকে সীমান্তের মেইন পিলার ১৬১/১ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন:

আটক সোহাগ আলী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কড়ুয়া ফতেহপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। 

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, সোহাগ আলী ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষে ভোর রাতে হরিপুর সীমান্তের ১৬১/১ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে নিজ বাড়িতে ফেরার সময় ভারতের অভ্যন্তরে খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। 

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেছেন, “আমরা এ বিষয়ে অবগত আছি। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছি।”

ঢাকা/হিমেল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়