ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জ্বালানি সাশ্রয়ে কুবি কার্যক্রমের নতুন সময়

কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ৭ এপ্রিল ২০২৬  
জ্বালানি সাশ্রয়ে কুবি কার্যক্রমের নতুন সময়

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) ছাড়া কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে আগামী ৮ এপ্রিল ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে। এ সময়সূচির বাইরে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

এতে আরো উল্লেখ করা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতেই নতুন এ সময়সূচি কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে, যা আমাদের অনুসরণ করতে হবে। আগামীকাল থেকে নতুন সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস ও একাডেমিক কার্যক্রম চলবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সময়সূচিই কার্যকর থাকবে। নতুন কোনো নির্দেশনা এলে তা জানানো হবে।”

ঢাকা/এমদাদুল/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়