ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নগদে কেনাকাটা: হেলিকপ্টার ভ্রমণের সুযোগ পেলেন যারা

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:৩৬, ৮ এপ্রিল ২০২৬
নগদে কেনাকাটা: হেলিকপ্টার ভ্রমণের সুযোগ পেলেন যারা

পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য চালু করা বিশেষ ‘হেলিকপ্টার ভ্রমণ’ ক্যাম্পেইনে পুরস্কার জিতেছেন ঢাকার কাজী ইমন ও আফজাল হোসেন। ক্যাম্পেইন চলাকালে বিভিন্ন কেনাকাটা করে নগদ ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করার মাধ্যমে তারা এই আকর্ষণীয় পুরস্কার অর্জন করেন। ক্যাম্পেইনের প্রথম বিজয়ী মোহাম্মদপুরের বাসিন্দা কাজী ইমন, যিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে কর্মরত। এই পুরস্কারটি জুটি হিসেবে ভ্রমণের সুযোগ থাকায় তিনি তার স্ত্রী সাদিয়া ও মেয়েকে সঙ্গে নিয়ে হেলিকপ্টার ভ্রমণ উপভোগ করেন।

প্রথমবার হেলিকপ্টারে চড়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে ইমনের স্ত্রী সাদিয়া বলেন,  নিজেকে পাখির মতো লাগছিল। আমি খুবই আনন্দিত।”

আরো পড়ুন:

২৬ বছর বয়সী ইমন বলেন, ‘‘বিমানে ভ্রমণ করেছি, তবে হেলিকপ্টারে কখনো ওঠা হয়নি। এবার সুযোগ পেয়ে স্ত্রীসহ দারুণ অভিজ্ঞতা হলো। এমন পুরস্কার পাবো, তা কল্পনাও করিনি।”

অন্যদিকে, দ্বিতীয় বিজয়ী মিরপুরের আফজাল হোসেন, যিনি একটি স্থানীয় সুপারশপে কর্মরত। তিনি তার সহকর্মী ও বন্ধু মাসুদ রানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টার ভ্রমণে অংশ নেন।

ভ্রমণ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আফজাল বলেন, ‘‘এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। এমন উপহার পাবো, কখনো ভাবিনি। নগদ কর্তৃপক্ষকে ধন্যবাদ।”

মূল পুরস্কারের পাশাপাশি ক্যাম্পেইনে অংশ নেওয়া নগদ গ্রাহকেরা বিভিন্ন মার্চেন্ট পেমেন্টে দুই হাজার টাকারও বেশি ক্যাশব্যাক সুবিধা উপভোগ করেছেন। শীর্ষস্থানীয় জুতার ব্র্যান্ড, পোশাক ও অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটা করে নগদ ওয়ালেট ব্যবহারকারীরা এ সুবিধা পান।

এ বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, ‘‘এই ক্যাম্পেইনে গ্রাহকদের কাছ থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। পুরস্কার পাওয়ার পর বিজয়ীদের আনন্দ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এমন সৃষ্টিশীল উদ্যোগ অব্যাহত থাকবে।”

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়