কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম নয়ন (৪৫) নামে যুবদল নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার পলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম নয়ন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম নয়ন জমিতে সেচ পাম্পের মাধ্যমে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ঢাকা/সৈকত//
প্রজ্ঞাপন জারি, রবিবার থেকে অফিস ৯টা-৪টা