ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পদত্যাগ করে বোর্ড সভা ছাড়লেন বিসিবি পরিচালক মিতু

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:৫৩, ৪ এপ্রিল ২০২৬
পদত্যাগ করে বোর্ড সভা ছাড়লেন বিসিবি পরিচালক মিতু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরো একজন পরিচালক পদত্যাগ করেছেন। শনিবার বোর্ডের চতুর্থ পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত হয়েছিলেন পরিচালক ফায়াজুর রহমান মিতু। কিন্তু সভা চলাকালীন পদত্যাগপত্র জমা দিয়ে বোর্ড রুম থেকে বেরিয়ে যান ফায়াজুর রহমান।

সব মিলিয়ে বোর্ডের থেকে চারজন পরিচালক পদত্যাগ করেছেন। ফায়াজুর বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। এ ছাড়া ঢাকার লিগগুলো আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমে ছিলেন ভাইস চেয়ারম্যানের ভূমিকায়। বোর্ডের বর্তমান পরিচালনা পরিষদে ক্লাব কোটায় পরিচালক হয়েছিলেন ফায়াজুর। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বোর্ড থেকে সরে গেলেন। 

রাইজিংবিডিকে তিনি বলেন, ‍‍''আজই বোর্ড থেকে পদত্যাগ করেছি। বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছি। ব্যক্তিগত কারণেই আমার সরে যাওয়া।" এর আগে যে তিন পরিচালক বোর্ড থেকে সরে গেছেন তারাও ব্যক্তিগত কারণ দেখিয়েছিলেন। সবার আগে প্রথমবার পরিচালক হওয়া ইশতিয়াক সাদিক বোর্ড থেকে পদত্যাগ করেন। এরপর আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন। 

বিতর্কিত নির্বাচনের মধ্যে দিয়ে দায়িত্ব নেয়া আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড দায়িত্ব নিয়েছেন ৬ মাস হয়নি। অথচ এর মধ্যেই চার পরিচালকের পদত্যাগ, ঘরোয়া ক্রিকেট বন্ধসহ একাধিক ইস্যুতে বোর্ড নাজেহাল। 

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়