ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংবাদ সম্মেলনে কাঁদলেন নিশো

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ৪ এপ্রিল ২০২৬  
সংবাদ সম্মেলনে কাঁদলেন নিশো

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেতা আফরান নিশো। 

আজ শনিবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কান্নায় ভেঙে পড়েন, যা উপস্থিত সবাইকে নাড়া দেয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পূজা চেরি, রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল। তাদের সঙ্গে ছিলেন সিনেমার গল্পের বাস্তব চরিত্র নূরও।
সিনেমার গল্প ও চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে নিশো আবেগঘন কণ্ঠে বলেন, “আমিও রক্তমাংসের মানুষ।” এরপরই কান্নায় ভেঙে পড়েন এই অভিনেতা।

নিশো জানান, চরিত্রটিকে গভীরভাবে বোঝার জন্য তিনি নূরের গ্রামে গিয়েছিলেন। সেখানে নূরের বাবা ও ভাইয়ের সঙ্গে কথা বলে তাদের জীবনের গল্প শুনেছেন। সেই অভিজ্ঞতা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। “ওরা মানুষ, তাদের কষ্ট সত্যি। সেই জীবনটা অনুভব করার চেষ্টা করেছি,”—বলতে গিয়ে পুনরায় আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেতা। 

তিনি বলেন, এই গল্পই তাকে সিনেমাটির প্রতি আকৃষ্ট করেছে। চরিত্রের জন্য নিজেকে ভেঙে নতুনভাবে গড়ার চেষ্টা করেছেন। দর্শকদের উদ্দেশে তার অনুরোধ, তারা যেন সিনেমাটি দেখে নূরের বাস্তব জীবনের সংগ্রাম অনুভব করেন।”

সত্য ঘটনার ছোঁয়ায় নির্মিত ‘দম’ ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, ভিন্নধর্মী এই চরিত্রে আফরান নিশোকে দেখতে অপেক্ষায় ছিলেন দর্শকরা।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে চরকি ও আলফা আই। নির্মাতা রেদোয়ান রনি ও প্রযোজক শাহরিয়ার শাকিল গল্পটিকে পর্দায় বাস্তবতার সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়