ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চুরির সন্দহে দুই শিশুকে বৈদ্যুতিক শক, প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ৪ এপ্রিল ২০২৬  
চুরির সন্দহে দুই শিশুকে বৈদ্যুতিক শক, প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মো. আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দুপুর পৌনে ১টায় ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে গাজীপুর থেকে মূল অভিযুক্ত আব্দুল্লাহ আল মাসুমকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, গত ২৭ মার্চ সকালে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় মোবাইল ফোন চোর সন্দেহে মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের দুই সন্তান আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেনকে (৫) জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায় স্থানীয় কয়েকজন যুবক।

অভিযোগ অনুযায়ী, মো. আব্দুল্লাহ ও মিজানুর রহমান সুজনসহ বেশ কয়েকজন ওই দুই শিশুকে একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে মারধর করে এবং পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তাদের বৈদ্যুতিক শক দেওয়া হয়। 

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি পুলিশের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে মূল অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মাসুমকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন।  

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, গ্রেপ্তার মাসুমকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

ঢাকা/মিলন//

সর্বশেষ

পাঠকপ্রিয়