ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেরপুর-৩ আসনে নির্বাচন

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র চলছে: জামায়াত সেক্রেটারি

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ৪ এপ্রিল ২০২৬  
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র চলছে: জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার, ফ্যাস্টুন ছিঁড়ে ফেলে এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি, পোলিং ও প্রিজাইডিং অফিসারদেরকে প্রভাবিত করে দলীয় লোক দিয়ে আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র চলছে। প্রশাসন ও নির্বাচন কমিশনকে বলতে চাই, যদি শেরপুর-৩ আসনে আবার ইঞ্জিনিয়ারিং চলে, তাহলে আমরা দাঁড়িয়ে যাব।” 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়াম মাঠে শেরপুর-৩ আসনের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

জামায়াতের সেক্রেটারি বলেন, “গণভোটে প্রায় ৫ কোটি মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এখন বিএনপি ক্ষমতায় গিয়ে সেই আদেশকে বাতিল করতে যা যা করার দরকার তা-ই করছে। মানুষ আস্তে আস্তে ভুলে যায়, আস্তে আস্তে উল্টা চলে, কিন্তু তারা এক মাসের আগেই উল্টা চলছে। এমন কোনো মানুষকে ভোট দেওয়া যাবে না, এমন কোনো হাতকে শক্তিশালী করা যাবে না, যারা পার্লামেন্টে গেলে জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করে, ফ্যাসিস্টদের হাতকে শক্তিশালী করে। তাদেরকে বর্জন করতে হবে।”

ঝিনাইগাতী উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও জামায়াতের প্রার্থী মাওলানা মাসুদুর রহমান। জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের শত শত নেতাকর্মী জনসভায় অংশ নেন। এ সময় জামায়াতের আমিরের পক্ষে মাওলানা মাসুদুর রহমানের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেওয়া হয়।

এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটি ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এতে ১২৮টি ভোট কেন্দ্র আছে। মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন।

ঢাকা/তারিকুল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়