ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মিরাজ ও লিটনের অধিনায়কত্ব বাড়ল বিশ্বকাপ পর্যন্ত 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:৪৭, ৪ এপ্রিল ২০২৬
মিরাজ ও লিটনের অধিনায়কত্ব বাড়ল বিশ্বকাপ পর্যন্ত 

মেহেদি হাসান মিরাজকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এবং লিটন কুমার দাসকে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এর আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে অধিনায়ক করা হয়েছিল। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি সরকারের সিদ্ধান্তে। বিশ্বকাপের পর বাংলাদেশ টি-টোয়েন্টি খেলতে নামেনি। সামনে বাংলাদেশের হোম সিরিজ নিউ জিল্যান্ডের বিপক্ষে। তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। এর আগে দুই ফরম্যাটে অধিনায়ক নির্বাচন জরুরি ছিল। বোর্ড নিজেদের চতুর্থ বোর্ড সভাতে দুজনের অধিনায়কত্ব বাড়িয়েছে। 

আরো পড়ুন:

বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘‘দীর্ঘ মেয়াদের কথা চিন্তা করে বিসিবি মিরাজকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এবং লিটনকে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করেছে। আমরা চাই তারা দল নিয়ে লম্বা সময় নিজেদের পরিকল্পনা করুক এবং দলকে নিজেদের মতো করে এগিয়ে নিক।’’

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়