টাঙ্গাইলে হামে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ২৩
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১৩ মাস বয়সী সাফা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইয়ামিন নামের একটি শিশু মারা গিয়েছিল। দুই দিনের ব্যবধানে জেলায় শিশু মৃত্যুর সংখ্যা ২ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরো ৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ২৩ শিশু চিকিৎসাধীন রয়েছেন। রোগীদের চাপ সামাল দিতে হাসপাতালটিতে আইসোলেশন ওয়ার্ডও চালু করা হয়েছে।
জেলার অন্যান্য সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো রোগী ভর্তি থাকলেও আজকের জন্য সিভিল সার্জন অফিস তথ্য সরবরাহ করতে পারেনি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, “আজ ভোরে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশু মারা গেছে। দুই দিনে মোট দুই শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। হামের চিকিৎসা প্রদানের জন্য সকল প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
ঢাকা/কাওছার/জান্নাত
হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল