ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছেলের বিরুদ্ধে মায়ের পরকীয়া প্রেমিককে হত্যার অভিযোগ

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ৩ এপ্রিল ২০২৬  
ছেলের বিরুদ্ধে মায়ের পরকীয়া প্রেমিককে হত্যার অভিযোগ

ফাইল ফটো

নীলফামারীতে মায়ের পরকীয়া প্রেমিককে হত্যার অভিযোগ উঠেছে আলামিন ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। তবে, তার বাবা-মা ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। 

আরো পড়ুন:

নিহত ব্যক্তির নাম মতিউল ইসলাম (৪৫)। তিনি একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মতিউল ইসলামের সঙ্গে একই এলাকার একরামুল হকের স্ত্রী বানু বেগমের পরকীয়ার সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে এলাকায়  উত্তেজনা সৃষ্টি হয়। কিছুদিন আগে মতিউল ইসলাম বানু বেগমকে নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়ভাবে তাদের ফিরিয়ে এনে মীমাংসা করা হয় এবং বানু বেগমকে তার স্বামী একরামুল হকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে বানু বেগমের ছেলে আলামিনের সঙ্গে মতিউল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় আলামিন ধারালো অস্ত্র দিয়ে মতিউলের গলা আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আলামিনের বাবা একরামুল হক, মা বানু বেগম এবং ছোট ভাই আপন ইসলামকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে পরকীয়া সংক্রান্ত বিরোধ থেকে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/সিথুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়