ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে বিজিবির টহল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ২৬ মে ২০২৬  
ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে বিজিবির টহল

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি টিম কাজ করছে।

মঙ্গলবার (২৬ মে) বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাইল ও নবীনগর এলাকায় ৪টি টিম, পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এলাকায় ৬টি টিম, মেঘনা সেতু, পঞ্চবটি সেতু, কাঞ্চন সেতু, মোগড়াপাড়া এবং মদনপুর মোড়, কাঁচপুর এলাকায় ৪টি টিম, গাজীপুর চৌরাস্তা এলাকায় ১টি টিম, যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে ২টি টিম, চট্টগ্রাম শাহ আমানত কর্ণফুলী সেতু এলাকায় ১টি টিম, খুলনার রূপসা খান জাহান আলী সেতু এলাকায় ১টি টিম, কিশোরগঞ্জের ভৈরব সেতু এলাকায় ১টি টিম, লালন শাহ সেতুর কুষ্টিয়া ও পাবনা প্রান্তে ২টি টিম এবং নাটোরের গুরুদাসপুর আত্রাই টোল প্লাজা এলাকায় ১টি টিম মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন:

বিজিবি জানায়, বিজিবি সদস্যরা গত ২১ মে থেকে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যানজট নিরসন, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে, যা ঈদের পরবর্তী ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়