ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জের ৪ থানায় নতুন ওসি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:১৭, ৩ এপ্রিল ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের ৪ থানায় নতুন ওসি

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। জেলা সদর মডেল থানা, গোমস্তাপুর ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জদের (ওসি) একে অপরের স্থলাভিষিক্ত করার পাশাপাশি নাচোল থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। 

শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ। তিনি জানান, জনস্বার্থে ও দাপ্তরিক কাজের প্রয়োজনে পুলিশ সুপারের নির্দেশে এই রদবদল আনা হয়েছে।

আরো পড়ুন:

এর আগে, গত বুধবার (১ এপ্রিল) পুলিশ সুপারের স্বাক্ষরিত এক আদেশে ওসিদের বদলি ও পদায়ন করা হয়। 

নতুন আদেশ অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নূরে আলমকে বদলি করে গোমস্তাপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। গোমস্তাপুর থানার ওসি মো. আব্দুল বারিককে ভোলাহাট থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। ভোলাহাট থানার ওসি মো. একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসির দায়িত্ব পেয়েছেন। সদর মডেল থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) সুকোমল দেবনাথকে নাচোল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, জেলার ৫টি থানার মধ্যে চারটি থানার ওসি পদে রদবদল করা হয়েছে। শিবগঞ্জ থানার শীর্ষ পর্যায়ের পদটিতে এখনো রদবদল আসেনি। বদলি হওয়া চারটি থানার মধ্যে ৩টি থানার ওসির দায়িত্ব অদলবদল করা হয়েছে। নাচোল থানার ওসির পদটি শূন্য থাকায় সেখানে সুকোমল দেবনাথকে নতুন করে পদায়ন করা হয়েছে। 

তিনি আরো জানান, বুধবার বিকেলেই পুলিশ সুপারের স্বাক্ষরে এই আদেশ কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুতই তাদের নতুন কর্মস্থলে যোগদান করবেন। জননিরাপত্তা ও পুলিশি সেবা আরো গতিশীল করতেই জেলা পুলিশের এই নিয়মিত রদবদল।

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়