ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উত্তরায় বাসা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:৩৭, ৩ এপ্রিল ২০২৬
উত্তরায় বাসা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সাবিত মাহমুদ শাওন

ঢাকা উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে উত্তরার তুরাগ থানার ডিউটি অফিসার (এসআই) ইখলাস মিয়া ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

আরো পড়ুন:

এসআই ইখলাস মিয়া জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জাবির ইংরেজি বিভাগের সহপাঠী মোহাম্মদ কাজল মিয়া জানান, সাবিত কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবিত কিছু অস্বাভাবিক পোস্ট করেছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে সহপাঠীদের মধ্যে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

মৃত্যুর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাবিত মাহমুদ শাওন দুটি স্ট্যাটাস দেন। একটিতে তিনি লেখেন, “At the end, you got to fight your own battles, and accept the defeat. 27/03/2026 (Killed my soul)।”

অন্য পোস্টেও তার মানসিক অস্থিরতা ও অপরাধবোধের ইঙ্গিত পাওয়া যায়। তবে, এসব পোস্টের সঙ্গে তার মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। 

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনার বিস্তারিত জানা যাবে।

ঢাকা/আহসান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়