ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইবি কেন্দ্রে জাল প্রবেশপত্রে পরীক্ষার চেষ্টা, মুচলেকায় ছাড়

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ৩ এপ্রিল ২০২৬  
ইবি কেন্দ্রে জাল প্রবেশপত্রে পরীক্ষার চেষ্টা, মুচলেকায় ছাড়

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটে জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করেন এক পরীক্ষার্থী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুচলেকা নিয়ে তাকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ ঘটনা ঘটে। ওই পরীক্ষার্থী সানজানা ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা এবং ২০২৫ সালের আলিম পরীক্ষার্থী।

আরো পড়ুন:

সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার হলে প্রবেশের সময় দায়িত্বরত কর্মকর্তারা তার প্রবেশপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি লক্ষ্য করেন। পরে বিস্তারিত যাচাই-বাছাইয়ে সেটি জাল প্রমাণিত হলে তাকে পরীক্ষায় অংশ নিতে বাধা দেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর সানজানা ইসলাম নিজের ভুল স্বীকার করে কুষ্টিয়ার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের কাছে লিখিত আবেদন দেন। এতে তিনি জানান, অসতর্কতার কারণেই এমন ঘটনা ঘটেছে এবং এর জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চান। ভবিষ্যতে এমন ভুল আর হবে না বলেও প্রতিশ্রুতি দেন।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন, “তার এসএসসি রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যাচাই করে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে, অন্য কারো হয়ে পরীক্ষা দিতে আসার প্রমাণ মেলেনি। প্রাথমিকভাবে তাকে প্রতারণার শিকার মনে হওয়ায় মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।”

ঢাকা/তানিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়