ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:৫৯, ৩ এপ্রিল ২০২৬
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

সোহেল রানা

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সোহেল রানা। আগামী ৫ এপ্রিল, সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন এই বরেণ্য অভিনেতা।  

সোহেল রানা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লেখেন, “ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।” 

আরো পড়ুন:

সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। সত্তর ও আশির দশকে পর্দা কাঁপানো এই অভিনেতার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। সিনেমাটি পরিচালনা করেন প্রয়াত চাষী নজরুল ইসলাম। 

১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা। এ সিনেমায় ‘সোহেল রানা’ নাম ধারণ করে অভিনয় করেন, যা পরবর্তীতে তার স্থায়ী পরিচয়ে রূপে নেয়।

প্রযোজনা, পরিচালনা ও অভিনয়—এই তিন ক্ষেত্রেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন সোহেল রানা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছেন দেশের চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ নাম।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়